ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

অস্ত্রসহ বাবু বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২২
অস্ত্রসহ বাবু বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল গ্রেফতার
গ্রেফতার ফয়সাল আহাম্মেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা বাবু বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আহাম্মেদকে (২২) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার মিরপুর শাহ আলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন>>> রাজধানীর যেসব এলাকা-মার্কেট বুধবার বন্ধ

মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে বাবু বাহিনীর প্রধান সহযোগী মোহাম্মদ ফয়সাল আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে বাহিনী প্রধান বাবু পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ চক্রটি ছিনতাই কর্মকাণ্ড ছাড়া বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে ভাষানটেক এবং পল্লবী থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!