[ রাজধানী ]
চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চকবাজারে মদিনা আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার রাতে ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজারে ১৬তলা মদিনা আশিক টাওয়ারের ৭তলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে। পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ৬টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানীতে আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!