ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ভাষানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২১, ২২ জানুয়ারি ২০২২
ভাষানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের 
ফাইল ছবি

রাজধানীর ভাষানটেক এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে বাদল (৪৫) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে বলে ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন নিহত বাদলের সহকর্মী ভুলু।

তিনি বলেন, প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন>>> শিশু হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক জাহাঙ্গীর

ভুলু আরো জানান, ভাষানটেক থানার মাটিকাটা এলাকার দেওয়ান পাড়ার একটি নির্মাণাধীন ভবনে থাকতেন বাদল। তার বাড়ি বগুড়া জেলার হালুয়াঘাট থানার সোনাতলা গ্রামে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাষানটেক থানাকে এরই মধ্যে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!