মধ্যযুগীয় কায়দায় গৃহকর্মীকে নির্যাতন করা অভিযুক্ত সুমি গ্রেফতার
রাজধানীর কলাবাগান থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় গৃহকর্মী নির্যাতনে ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমিকে, ৩২, গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর কলবাগান থানার এলিফ্যান্ট রোডের ১০৬ নং বাসার ৫০১ ফ্ল্যাটে গৃহকর্মী ছিলেন ফারজানাকে, ১৫। গত ১৭ জানুয়ারি গৃহকর্ত্রী সুমীর নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফারজানাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়।
পরে গোয়েন্দা ও গণমাধ্যমের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল হাসপাতালে ভিকটিমকে মানবিক সাহায্য প্রদানের লক্ষ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা করে। এরপর ভিকটিমের বাবা মো. বেলাল হোসেন কলাবাগান থানায় একটি মামলা করেন।
লে. কর্নেল আবু নাঈম বলেন, এই তথ্যের ওপর ভিত্তি করে এজাহারনামীয় একমাত্র আসামি সামিয়া ইউসুফ সুমিকে তার নিজ বাসা থেকে র্যাব-২ এর অভিযানিক দল গ্রেফাতর করে। র্যাবের পক্ষ থেকে ভিকটিমকে মানবিক ও আইনগত সহায়তা অব্যাহত রয়েছে।
জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিল ফরজানা। কাজ করার সময় সামান্য ভুলের কারণে গৃহকর্ত্রী সুমি তাকে প্রায়ই মারধর করে জখম করতেন।