ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

মহাখালী ফ্লাইওভারে চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৪, ৬ জানুয়ারি ২০২২
মহাখালী ফ্লাইওভারে চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন
হঠাৎ আগুন জ্বলে ওঠে প্রাইভেটকারে

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর গাড়ি থামিয়ে যাত্রীরা নেমে যান। যাত্রীরা নামতেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ দগ্ধ হননি।

এর আগে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তেজগাঁও এলাকা থেকে ঘটনাস্থলে যায়। পরে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর গাড়িটি সরিয়ে নেয়া হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!