ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

আদাবর থেকে ‘টিকটকে আসক্ত’ তিন বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩, ১৯ নভেম্বর ২০২১
আদাবর থেকে ‘টিকটকে আসক্ত’ তিন বোন নিখোঁজ
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে। 

আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে ওই বোনেরা বের হয়। এ ঘটনায় নিখোঁজ বোনদের খালা সাজেদা নওরীন ঐ দিন রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (ডিডি) করেন।

তিন বোন টিকটকে আসক্ত থাকায় কোনো চক্রের প্ররোচনায় বাসা থেকে বেরিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সাজেদা নওরীন বলেন, আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে। সেখানে থাকতো রোকেয়া (১৮), জয়নব আরা (১৭), খাদিজা আরা (১৬)। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা ও খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সেকারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে । দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাৎ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।

তিনি আরো বলেন, তার তিন ভাগনি টিকটকে আসক্ত ছিল। টিকটকের মাধ্যমে কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের হতে পারে বলে ধারণা করছি। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।

আদাবর থানার এসআই আব্দুল মোমেন বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখতে পেয়েছি তিন বোন নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!