[ রাজধানী ]
রাতে ৯৯৯-এ কল, সকালে মিলল মরদেহ
ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় আব্দুল বারেক হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকলে বাড্ডা সাতারকুল জিএম বাড়ি এলাকার একটি টিনসেড বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লামুয়া গ্রামে।
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, জিএম বাড়ি এলাকাতে তার মেঝো মেয়ের সঙ্গে থাকতেন বারেক। তবে মেয়েসহ তার জামাই অন্য জায়গায় থাকেন। সোমবার রাতে কেউ একজন ৯৯৯-এ কল দিয়ে আামাদের জানায় ওই বাসায় এক বৃদ্ধকে আটকে রাখা হয়েছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে দেখতে পান। তখন পুলিশের কাছে তিনি ভালো আছেন বলে জানান।
আবু সাইদ আরো জানান, আজ মঙ্গলবার সকালে আবার ৯৯৯-এ কল পাই। পরে ঘটনাস্থল গিয়ে ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কোনো কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!