ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯:৫৫, ৩১ অক্টোবর ২০২১
রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত একটানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শেরেবাংলা নগর ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এরা হলেন- মো. মিঠুন রহমান ওরফে মিঠু, সাকিব আল হাসান, মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক। 

এটিইউ এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। 

তিনি জানান, গ্রেফতাররা অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!