ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাচির সঙ্গে প্রেম বিচ্ছেদে প্রাণ দিলেন ভাতিজা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ৩০ অক্টোবর ২০২১
চাচির সঙ্গে প্রেম বিচ্ছেদে প্রাণ দিলেন ভাতিজা!
ফাইল ফটো

চাচা প্রবাসে থেকে এক ছাত্রীকে বিয়ে করেছেন। ছাত্রী চাচি তার স্বামীর ভাতিজার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। এতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু হঠাৎ চাচা দেশে ফেরার খবর জানানোর পরই প্রেমিক ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুরের ১১৩৩ নম্বর বাসায় গত ২৮ অক্টোবর ঘটেছে।  এ ঘটনায় লিমনের আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন তার পরিবারের সদস্যরা।  

মৃত যুবকের নাম লিমন ফকির (২৫)। তিনি ফরিদপুর ভাঙ্গা পূর্ব সদরদী গ্রামের মৃত টুটুল ফকিরের সন্তান। ওই যুবক কখনো ডাব বিক্রি আবার কখনো রিকশা চালাতেন। তবে তাদের পরিবারের অবস্থা ভালো ছিল।

Advertisement

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ২৮ অক্টোবর দিনগত রাত সাড়ে ৩টায় বাসা থেকে লিমন ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন ভোরের দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে তার মরদেহ পাঠানো হয়।

ওসি বলেন, মৃত লিমনের চাচা মালদ্বীপ প্রবাসীর সঙ্গে কয়েক বছর আগে টেলিফোনে এক ছাত্রীর বিয়ে হয়। সেই ছাত্রী মিরপুর কালসী এলাকায় থাতেন। এ সম্পর্কের কারণে চাচি নিয়মিত লিমনের বাসায় যাতায়াত করতেন। পরে চাচির সঙ্গে ভাতিজার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  

ওসি আরো বলেন, শিগগির মালদ্বীপ থেকে লিমনের চাচা দেশে আসছেন- চাচি এমন সংবাদ ভাতিজা লিমনকে জানান। একই সঙ্গে লিমনকে এড়িয়ে চলেন চাচি।  বিষয়টি লিমন মেনে নিতে পারেননি। তাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিমনের মা আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন। সেই মামলায় লিমনের চাচিকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!