[ রাজধানী ]
রাজধানীতে ‘ভয়ংকর’ মাদকসহ আটক ২
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ৫ কেজি ভয়ংকর মাদক আইসসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোরে তাদের আটক করা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, রাজধানীতে প্রায় ৫ কেজি আইসের চালান জব্দ করা হয়েছে। টেকনাফের আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন এবং তার এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!