ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ৬ জানুয়ারি ২০২১
রাজধানীতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, আটক ৩
আট হাজার ইয়াবা উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- মো. ফিরোজ আলী ওরফে আলী (৫৯), মো. সুমন আহাম্মেদ (২৮) ও মো. সজিব মিয়া (২০)।

অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

আটকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, অভিনব কৌশলের অংশ হিসেবে কক্সবাজার থেকে কার্টনে করে ইলেকট্রনিক্স পণ্য হিসেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আটকদের কাছে ইয়াবা পাঠায় একটি চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটকের পর কার্টনের ভেতরে থাকা ব্লু-টুথ সাউন্ড বক্সের স্পিকার থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!