[ রাজধানী ]
রাজধানীতে বাস কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ
সপরিবারে এসআই কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় গুলশান থানার এসআই কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। এ সময়ে দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান পুলিশের এ কর্মকর্তা।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো.শহিদুল্লাহ জানান, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনও গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। কামরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সপরিবারে গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন কামরুল ইসলাম। তার একটি কন্যাসন্তান রয়েছে। কামরুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!