ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

স্বামীর সহায়তায় শহীদুলের গলা-পায়ের রগ কেটে হত্যা করে রোজিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ৮ ডিসেম্বর ২০২০
স্বামীর সহায়তায় শহীদুলের গলা-পায়ের রগ কেটে হত্যা করে রোজিনা
রোজিনা আক্তার। ছবি: সংগৃহীত

রোজিনা আক্তার তার স্বামী মোমিনের সহায়তায় শহীদুলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।

মঙ্গলবার সিআইডি কার্যালয়ে আয়োজিত মিডিয়া সেন্টারে তিনি আরো জানান, তিন বছর পর কুষ্টিয়ার চাঞ্চল্যকর শহীদুল হত্যার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতার করেছে সিআইডি।

ঘটনার বর্ণনায় ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, রোজিনা সম্পর্কে শহীদুলের শালার স্ত্রী। রোজিনার বিয়ের পর থেকে তার সঙ্গে শহীদুল সম্পর্ক তৈরির চেষ্টা করছিল। শালার মৃত্যুর পর শহীদুলের সঙ্গে রোজিনার সম্পর্ক গড়ে উঠে। কিন্তু শহীদুলের আর্থিক অনটন এবং বিবাহিত হওয়ার কারণে এক পর্যায়ে রোজিনা তার সঙ্গে দূরত্ব তৈরি করে মানিকগঞ্জে চলে আসে। 

তিনি আরো বলেন, মানিকগঞ্জে আকিজ টেক্সটাইলে কাজের সুবাদে সুপার ভাইজার মোমিনের সঙ্গে রোজিনার সম্পর্কের পর তারা বিয়ে করে। যদিও এ সময় মোমিন বিবাহিত ছিল। মোমিনের সঙ্গে বিয়ের পরও রোজিনাকে বিভিন্ন সময় ফোন করতো শহীদুল। 

ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, এক পর্যায়ে রোজিনা তার স্বামী মোমিনের সহায়তায় শহীদুলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে। 

মামলাটি থানা পুলিশ ও পিবিআইয়ের তদন্তের পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়। খুলনা ডিভিশন সিআইডি এ মামলার ২ আসামি রোজিনা ও মোমিনুলকে গ্রেফতারসহ মামলার রহস্য উদঘাটন করে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!