ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০, ৬ নভেম্বর ২০২০
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী ও তার স্ত্রী মনীষা চৌধুরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিমানবন্দর রেল-স্টেশনের এএসআই মো. মহিউদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন। তাদের বাড়ি চট্টগ্রাম জেলায়। তারা বাসাবো মায়াকানন এলাকায় থাকতেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতির রেললাইনে বসে ছিল। এখন এটি আত্মহত্যা কিনা এখনো জানতে পারিনি। মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!