ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডিএসসিসিতে গুরুত্বপূর্ণ পাঁচ পদে রদবদল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৩, ২১ অক্টোবর ২০২০
ডিএসসিসিতে গুরুত্বপূর্ণ পাঁচ পদে রদবদল 
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যানবাহন ও প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ ৫টি পদে রদবদল করা হয়েছে।

বুধবার কর্পোরেশন সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দুটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদল করা হয়।

কর্পোরেশনের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপক (পরিবহন) এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এবং সায়েদাবাদ আন্তঃজেলা ও ফুলবাড়িয়া সিটি টার্মিনালের সহকারী ব্যবস্থাপকের চলতি দায়িত্বে নিয়োজিত গোলাম মোর্শেদকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাচিবিক দফতর সংযুক্ত করা হয়।

ছবি: সংগৃহীত

আরেক অফিস-আদেশে অঞ্চল-২ এর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিকী ভুইয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মাতুয়াইল এক্সটেনশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) (বর্জ্য ডিসপোজাল), ঢাকা সিটি নেইবার হুড আপগ্রেডিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেমকে ঢাকা সিটি নেইবার হুড প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক(আরবান ডিজাইন) ও নির্বাহী প্রকৌশলী (পুর), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলামকে অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এবং প্রধান প্রকৌশলীর দপ্তরের (সংযুক্ত) সহকারী প্রকৌশলী(পুর) আ হ ম আব্দুল্লাহ হারুনকে অঞ্চল-৪ এর সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে বদলি করা হয়েছে। 

ছবি: সংগৃহীতবদলি আদেশ ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে’ হবে বলে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!