ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ১৬ অক্টোবর ২০২০
মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার করবে ডিএনসিসি
ফাইল ছবি

আসছে শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ‘নোভালুরন’ ব্যবহার করা শুরু করবে। এই দানাদার কীটনাশক একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ -এর তত্ত্বাবধানে এবং উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন দিন ধরে সফল পরীক্ষা চালানো হয়েছে। শনিবার থেকে এ কীটনাশক মাঠপর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু হবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধু চিটিন আছে এমন প্রাণীর ওপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরএইচ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!