ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বিয়ের জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ১১ অক্টোবর ২০২০
বিয়ের জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সবুজ মিয়া (৩২) ও সহযোগী আব্দুস সামাদ (৩৫)। 

এদিকে রোববার বেলা ১২টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায় পুলিশ।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, তরুণীর সঙ্গে ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় সবুজ মিয়ার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৪ অক্টোবর সবুজ মিয়া বিয়ের জন্য পূর্ব বাসাবোতে নিজের বাসায় ডেকে নেন তরুণীকে। কিন্তু বিয়ে না করে ১০ অক্টোবর পর্যন্ত ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। 

পরে শনিবার রাতে সবুজ মিয়া ও তার সহযোগী সামাদের নামে মামলা করেন তরুণী। সে রাতেই আসামিদের গ্রেফতার করা হয়।

ওসি জানান, তরুণীর শারীরিক পরীক্ষার জন্য আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!