ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা গেছেন আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ১৮ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা গেছেন আল্লামা শফী
ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী ডেইলি বাংলাদেশকে এ খবর নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!