[ রাজধানী ]
রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী
রাজধানীর মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রনি (৩০)। রনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমিন হকের ছেলে।
সোমবার সকাল ৯টায় মোহাম্মদপুর শাহজাহান রোডের ১৯১ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই নাজমুল হাসান জানান, রনি শাহজাহান রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। সে একটি কারখানায় কাজ করতেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পারিবারিক সমস্যার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন অনেকেই ধারণা করছে। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!