ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিদেশি পিস্তলসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ১২ আগস্ট ২০২০
বিদেশি পিস্তলসহ গ্রেফতার দুই
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের নাম-বাবু মোড়ল (৩৮) ও শিশির খান (২১)। 

মঙ্গলবার তাদের ঢাকা-মাওয়া সড়ক থেকে গ্রেফতার করে র‌্যাব-১০। র‌্যাবের দাবি তার দু’জনেই অস্ত্রধারী সন্ত্রাসী।

র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) স্কোয়াড কমান্ডার আলী রেজা রাব্বী ও কমান্ডার সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা-মাওয়া সড়কে অভিযানটি চালানো হয়।

Advertisement

কমান্ডার আলী রেজা রাব্বী ডেইলি বাংলাদেশকে বলেন, গোয়েন্দা তথ্য ছিলো ঢাকা মাওয়া সড়ক দিয়ে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসীরা যাবে। এ তথ্যে ঢাকা-মাওয়া সড়কের হযরত কদম আলী মাস্তান (রঃ) পাক দরবার শরিফের পাশে ঢাকা-মাওয়া সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি এলে থামানো হয়। প্রাইভেটকার থেকে বাবু মোড়ল ও শিশির খান নামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন ও  ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!