[ রাজধানী ]
ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্ততি, আটক ৯
ছবি- সংগৃহীত
ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠা ডাকাত দলের ৯ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব।
রাজধানীর আদাবর ও শেরে-বাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।
তিনি জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরের কালচার ভবনের সামনে ডাকাতির প্রস্তুতির সময় মো. বাপ্পি, মো. হায়দার, মো. রবিনুর, আল আমিন ও আজিজুলকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি আস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে শেরেবাংলা নগর এলাকায় একই রাতে আরকেটি অভিযানে নুরনবি, জুয়েল, মো. আকাশ ও হৃদয়কে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।
আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!