ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

প্যারাসুটসহ এক কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ৮ জুলাই ২০২০
প্যারাসুটসহ এক কোটি টাকার নকল কসমেটিকস জব্দ
ফাইল ছবি

রাজধানীর বংশালের একটি কারখানা থেকে প্যারাসুট নারিকেল তেল, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় এক কোটি টাকার নকল কসমেটিকস জব্দ করা হয়েছে। এ অপরাধে কারখানার মালিক মামুন মিয়াকে গ্রেফতার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করে। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র অনুমোদন ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করার অভিযোগে বংশালের মো. মামুন মিয়ার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এক ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

নকল কসমেটিকসের মধ্যে রয়েছে- প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, ডাবর ভাটিকা আমলা, কুমারিকা হেয়ার অয়েল ইত্যাদি। এছাড়াও এ সময় কসমেটিকস তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, বিভিন্ন কালার ও ফ্লেভারের পারফিউমও জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!