ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

তৃতীয় দিনে ৩৪ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২২, ২২ জুন ২০২০
তৃতীয় দিনে ৩৪ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে
তৃতীয় দিনে ৩৪ হাসপাতালে মশক নিধন ওষুধ স্প্রে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রমের তৃতীয় দিনে ৩৪ হাসপাতালে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ওষুধ স্পে করে কর্পোরেশন।

হাসপাতালগুলো হলো- উত্তরা অঞ্চল-১ এর ক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা আই কেয়ার হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, আশিয়ান হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার।

মিরপুর অঞ্চল-২ এর আধুনিক হাসপাতাল, মেরী স্টোপ প্রিমিয়াম ক্লিনিক, আলোক ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার, সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল, ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, ওজিএসবি হাসপাতাল, মিরপুর-১, মহাখালী অঞ্চল-৩ এর শমরিতা হাসপাতাল, ইএনটি হাসপাতাল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, ইম্পালস হাসপাতাল, কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র। 

মিরপুর অঞ্চল-৪ এর নগর মাতৃ সদন-মিরপুর, ফুয়াদ আল খতিব হাসপাতাল কল্যাণপুর, সালাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল- মিরপুর-১, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-মিরপুর-২, আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল এবং হাইটেক হাসপাতাল। 

কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন জাতীয় কিডনি রোগ ইন্সটিটিউট, ২৫০ বেড টিবি হাসপাতাল শ্যামলী, আল-মানার হাসপাতাল, মিলিনিয়াম হার্ট এন্ড জেনারেল হাসপাতাল, সিটি হাসপাতাল লালমাটিয়া, আল নূর চক্ষু হাসপাতাল লালমাটিয়া এবং ডিজিটাল ডায়াগনস্টিক হাসপাতাল বসিলা।

হাসপাতাল এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, সবার সহযোগিতা পেলে এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ডেঙ্গু রোগের প্রকোপ কমাতে সক্ষম হবো।

এ সময় তিনি হাসপাতালের রোগী ও তার স্বজনদের হাসপাতালে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার পরামর্শ দেন। একইসঙ্গে হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল প্রাঙ্গণ ও ড্রেন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

২০ জুন থেকে শুরু করে আজ তৃতীয় দিনে মোট ৯২টি হাসপাতালে এই বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!