ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

৩৩ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ২১ জুন ২০২০
৩৩ হাসপাতালে ডিএনসিসির মশক নিধন স্প্রে
৩৩ হাসপাতালে মশক নিধন ওষুধ স্প্রে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের দ্বিতীয় দিনে ৩৩ হাসপাতালে মশক নিধন ওষুধ স্প্রে করেছে কর্পোরেশন।

রোববার রাজধানীর ডিএনসিসি এলাকার ৩৩ হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতালগুলো হলো- উত্তরা অঞ্চলে কুয়েত মৈত্রী হাসপাতাল, নস্ট্রাম হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল উত্তরা, নগর মাতৃসদন, আইচি হাসপাতাল, মিরপুর অঞ্চল-২ এর কিংস্টোন হাসপাতাল, দি মার্কস হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, বিজিএমইএ হাসপাতাল, আধুনিক হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মিরপুর-১০, আল শাফি হাসপাতাল, রাবেয়া ম্যাটারনিটি ক্লিনিক, রহিমা ম্যাটারনিটি হাসপাতাল, বাড্ডা ক্লিনিক বাউনিয়াবাধ, বাপসা ক্লিনিক।

মুক্তি ওয়েলফেয়ার ক্লিনিক, মহাখালী অঞ্চল-৩ এর ইউনাইটেড হাসপাতাল, লেক ভিউ ক্লিনিক, সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, প্রেসক্রিপশন পয়েন্ট বনানী, বনানী ক্লিনিক, প্রাভা হেলথ, বারিধারা জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল বারিধারা, মিরপুর অঞ্চল-৪ এর বিএভিএস হাসপাতাল মিরপুর-২, এবং কারওয়ান বাজার অঞ্চল-৫ এর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, নিউরো সায়েন্স হাসপাতাল, মোহাম্মাদপুর ফার্টিলিটি সেন্টার ও এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল।

হাসপাতাল এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, হাসপাতালে সাধারণত রোগীর চাপ বেশি থাকলে বা রোগীর স্বজনেরা রাতে হাসপাতালে অবস্থান করলে বেশিরভাগ সময়ে পর্যাপ্ত মশারি থাকে না। একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হলে দ্রুতই সেখানে সেবাদানকারী ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য রোগীসহ আরো অনেকের সংক্রমিত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে এক সপ্তাহ হাসপাতাল ও এর আশেপাশের এলাকাগুলোতে কার্যক্রম পরিচালনা করা হবে।

গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ৫৮ হাসপাতালে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপী প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। 

এরইমধ্যে ডিএনসিসি বিভিন্ন হাসপাতালের আঙ্গিনা ও আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!