[ রাজধানী ]
রাজধানীতে বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নিহত ১
ফাইল ছবি
রাজধানীর কদমতলীতে বাসার সামনে বৃষ্টির জমে থাকা পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার সকালে কদমতলীর বি পি ধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মজিবুর রহমানের ছোট ভাই সুমন জানান, মজিবুর রহমান কদমতলী বি পি ধারায় আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। গত দুদিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। সকালে এই পানি পরিষ্কারের (সরানোর) সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে অচেতন হয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তার বাবার নাম মৃত আলী হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাস্টার রোলে চাকরি করতেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!