ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

এতিমখানা-বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী দিলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২০ এপ্রিল ২০২০
এতিমখানা-বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী দিলো র‌্যাব
কল্যাণপুরে বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করে র‌্যাব

জনসচেতনতা ও নিরাপত্তার পাশাপাশি দরিদ্র মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব। এরই অংশ হিসেবে বিভিন্ন এতিমখানা ও কল্যাণপুরের ‘চাইল্ড এন্ড এইজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তারা।

সোমবার র‌্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া শুরু থেকেই র‌্যাব-৪ এর আওতাধীন এলাকার দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী, গৃহবন্দী অসহায় পরিবারগুলোকে খুঁজে বের খাবার পৌঁছে দেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে র‌্যাব-৪ এর আওতাধীন টেকনিক্যাল, কল্যাণপুর, গাবতলী, মিরপুর, দারুস সালাম, রুপনগর, পল্লবী, কাফরুল, ভাষানটেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান প্রধান সড়কে চেক পোস্ট স্থাপন করা হয়।

ছবি: সংগৃহীত

রোবাস্ট প্রেট্রোলিংয়ের মাধ্যমে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি, করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে আহ্বান করা হচ্ছে।

সাধারণ ছুটির সময়ে জনগণের জান-মাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে রোবাস্ট প্রেট্রোলিং ও অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!