[ রাজধানী ]
কেরানীগঞ্জে ভুয়া পুলিশ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার কেরানীগঞ্জ থেকে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম- আলাউদ্দিন (৩২)। শনিবার সন্ধ্যায় তাকে এক জোড়া হাতকড়াসহ গ্রেফতার করে র্যাব-৩।
রোববার বিকেলে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যে জানা যায় কেরানীগঞ্জের একটি ফার্নিচার দোকানের সামনে পুলিশ পরিচয়ে এক ব্যক্তি প্রতারণা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলাউদ্দিন নামে পুলিশ পরিচয় দেয়া ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় এক জোড়া হাতকড়া, ২টি মোবাইল ফোন ও ২ হাজার ৫০০ টাকা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে আসামি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!