ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

টাকার জন্য ভাইয়ের ছুরিকাঘাতে খুন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ৬ নভেম্বর ২০১৯
টাকার জন্য ভাইয়ের ছুরিকাঘাতে খুন 
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

রাজধানীর ডেমরায় ছোট ভাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম মো. কবির হোসেন (২৫)। ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কবির হোসেন মারা যান। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচাজ পরিদশক বাচ্চু মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোটভাই সবুজ মঙ্গলবার রাত ১০টার দিকে একটি মাদরাসার পাশে প্রথম দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ বড় ভাই কবিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. আতাউর। তিনি পেশায় রিকশা চালক। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশ সবুজকে আটক করেছে। সবুজ গুলিস্তানে ১টি মোবাইলের দোকানের কর্মচারী। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!