ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

১৮তম বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় প্রথম রাবি শিক্ষার্থী সিয়াম

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় প্রথম রাবি শিক্ষার্থী সিয়াম
আরিফুল করিম সিয়াম ।। ছবি: সংগৃহীত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী। তার বাড়ি নঁওগা জেলায়। সহকারী জজ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ১৮ তম বিজেএস পরীক্ষায় মনোনীত ২০০ জন প্রার্থীর তালিকায় তিনি প্রথম হন।

Advertisement

সিয়ামের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাঈদা আঞ্জু। এ বিষয়ে তিনি বলেন,১৮তম বিজেএস পরিক্ষায় আমাদের শিক্ষার্থী সিয়াম প্রথম হয়েছে। তবে এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে কতজন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটি জানতে পারিনি। কয়েকজন উত্তীর্ণ শিক্ষার্থী আমাকে ফোন করে নিশ্চিত করেছেন।

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। 

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। সবশেষ পাঁচটি বিজেএস পরীক্ষার মধ্যে চারবারই দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএস পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

ডেইলি-বাংলাদেশ/রাবি/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!