ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবির নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনর নবীনবরণ ও প্রবীণ বিদায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬
কুবির নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনর নবীনবরণ ও প্রবীণ বিদায়
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুবায়েত হোসাইন ও মন্দিরা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম হিমেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট কামাল হোসেন জয়, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাসীর মজিদ মামুন।

Advertisement

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি জানাতে গিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ মাহমুদ বলেন, "আসলে আঞ্চলিক সংগঠন দায়িত্ববোধ থেকে আমাদের সাহায্য করে তাই অ্যাসোসিয়েশনের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত।"

সাধারণ সম্পাদক মুনতাসীর মজিদ মামুন বলেন, "প্রথমেই আমাদের সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের হাত ধরেই সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। আমাদের উপর দায়িত্ব নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হয়, কিন্তু তাদের দেখানো পথ পরবর্তী সময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে হয়তো সবসময় নিজের সর্বোচ্চটা দিতে পারিনি তবে সংগঠনের জন্য আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। নবীনরা শুধু আমাদের নতুন সদস্য নয় এ সংগঠনের আগামী দিনের নেতৃত্ব। আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি। "

সভাপতি জহিরুল ইসলাম হিমেল বলেন, "নবীনদের প্রথমেই নিজেদের একাডেমিক ফলাফলের দিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। নবীনদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সংগঠন সামনে এগিয়ে যেতে পারে না। সংগঠনের জন্য সবাইকে কাজ করতে হবে; একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই আমাদের মধ্যে সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় হবে।"

ডেইলি-বাংলাদেশ//এসএস/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!