[ দেশজুড়ে ]
বরিশালে দুটি চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় দুটি চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এ জরিমানা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।
বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার রাখা ও পোড়া তেল ব্যবহারের দায়ে দি কিচেন চাইনিজ রেষ্টুরেন্ট ও আনাইয়াস চাইনিজ রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে দেখা হয়।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, বরিশাল নগরীতে লবণের দাম বাড়ার গুজব রোধে খোঁজ নেয়া হচ্ছে। কোথাও লবণের গুজব ছড়ানোর সন্ধান পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!