ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

হাবীবুল্লাহ্ বাহার কলেজে চলছে তিন দিনব্যাপী বই মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
হাবীবুল্লাহ্ বাহার কলেজে চলছে তিন দিনব্যাপী বই মেলা
ছবি: সংগৃহীত

রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস ও বই মেলা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বইমেলা আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. নাসির উদ্দিন মিতুল। 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন পাওয়ার অব সি এর চীফ, শিক্ষক ও সাংবাদিক সাবিনা সাবি। পাশাপাশি অনেক লেখক ও প্রকাশকও উপস্থিত ছিলেন। বই মেলায় কলেজের বিভিন্ন বিভাগের বইয়ের স্টলের পাশাপাশি বাইরের বিভিন্ন প্রকাশকদের স্টল রয়েছে। 

Advertisement

প্রাণিবিদ্যা বিভাগের লেকচারার সালমা ইসলাম বলেন, বই মানুষের মনের খোরাক জোগায়, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। তিনদিন ব্যাপী এ বই মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ও মেলা নির্ধারিত দিনে ১১টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হচ্ছে। জাতীয় এ মেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!