ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেল ময়ূরপঙ্খি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেল ময়ূরপঙ্খি
ছবি: ডেইলি বাংলাদেশ

গত বছর ২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য শিশুদের বই প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কারের জন্য করেছে বাংলা একাডেমি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই পুরস্কার ঘোষণা করা হয়। বিষয়টি বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়।

আগামী ২৯ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারসমূহ হস্তান্তর করা হবে।

Advertisement

এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!