ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলায় মুমতা হেনার ‘উপাখ্যান’

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় মুমতা হেনার ‘উপাখ্যান’
কবি মুমতা হেনা

বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মুমতা হেনার কাব্যগ্রন্থ ‘উপাখ্যান’। চারু সাহিত্যাঙ্গন থেকে প্রকাশ হওয়া বইটি সব মহলে সমাদৃত হবে বলে দাবি প্রকাশনা সংস্থার। বইটি ৫৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

প্রকাশক জানান, বইটিতে ২৫টি কবিতা রয়েছে। তার কবিতায় সমসাময়িক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তবে একজন কবি হিসেবে তার সবটুকু দিয়ে লেখার চেষ্টা করেছেন। তার কবিতায় হৃদয় স্পর্শ করা প্রেম, ভালোবাসা, বিরহ, যন্ত্রণা ঠাঁই পেয়েছে। 

মুমতা হেনার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামে। তবে তিনি ২০০১ সালের ২৫ আগস্ট পুরাতন ঢাকার শ্রী দাস লেনে জন্মগ্রহণ করেন। দুই ভাই এক বোনের মধ্যে মুমতা হেনা সর্বকনিষ্ঠ।

Advertisement

কাব্যগ্রন্থ ‘উপাখ্যান’তার কবিতা এখন পর্যন্ত দশেরও অধিক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলাম ও ফিচার লেখেন। লেখালেখির পাশাপাশি তার অন্যতম শখ ডাকটিকেট, দেশি-বিদেশি বিভিন্ন মুদ্রা সংগ্রহ। 

তিনি ২০২০ সালে ভারত-বাংলাদেশ সাহিত্য পরিষদ পদক, হাসন রাজা সাহিত্য পদকসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেন। তার ইচ্ছে সাহিত্যের এই ভুবনেই বিচরণ করা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!