ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

বিএসটিআই-এ কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২০
বিএসটিআই-এ কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু
ছবি: ডেইলি বাংলাদেশ

সুশৃঙ্খলভাবে সেবাগ্রহীতাদের সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে কিউ (Queue) ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।  

বৃহস্পতিবার বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এ কার্যক্রম উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) প্রকৌশলী শামীম আরা বেগম, পরিচালক (মান) প্রকৌশলী এস. এম. ইসহাক আলী, পরিচালক (সিএম) প্রকৌশলী মো. সাজ্জাদুল বারীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!