ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা বিভাগ প্রয়োজন: ক্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ২৭ নভেম্বর ২০১৯
বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা বিভাগ প্রয়োজন: ক্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয় একা দায়িত্ব পালন করতে পারছে না,তাই দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে স্বতন্ত্র একটি বিভাগ প্রয়োজন। পাশাপাশি, দেশের বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে সরকারের নজরদারি বৃদ্ধির কোনো বিকল্প নেই। 

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এসব কথা বলেন কন্জুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।

ক্যাব সভাপতি আরো বলেন, বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থান্বেষীমহল পণ্যের মূল্য অস্থিতিশীল করে লাভবান হওয়ার চেষ্টায় থাকে। এতে কখনো কৃষক ক্ষতিগ্রস্ত হয় আবার কখনো ভোক্তারা অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়ে। এভাবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলেও মন্তব্য করেন গোলাম রহমান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!