ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বাবার জন্য দেশ ছেড়েছিলেন লাবুশানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ৫ জানুয়ারি ২০২০
বাবার জন্য দেশ ছেড়েছিলেন লাবুশানে
মার্নাস ল্যাবুশেন

অ্যাশেজ সিরিজের আগেও মার্নাস লাবুশানেকে নিয়ে কারো তেমন মাথাব্যথা ছিল না। কিন্তু সে সিরিজে কনকাশন সাব হিসেবেই মাঠে নামার পর নিজেকে অন্যভাবেই চিনিয়েছেন তিনি। দলে সুযোগ দেয়াই যেখানে কঠিন ব্যাপার ছিল সেখানে তাকে ছাড়া এখন টেস্ট একাদশ কল্পনা করতে পারে না অস্ট্রেলিয়া। এই ক্রিকেটার হয়তো অস্ট্রেলিয়ার হয়েই কখনো খেলতেন না। বাবার জন্য দেশ ছাড়তে হয় তাকে। চলে আসেন অস্ট্রেলিয়ায়। 

এক বছর আগে টেস্ট র‍্যাংকিংয়ে ১১০ নম্বর ব্যাটসম্যান ছিলেন লাবুশানে। অথচ অতিমানবীয় পারফরম্যান্স দিয়ে উঠে এসেছেন চারে। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের জন্ম দক্ষিণ আফ্রিকায়। লাবুশানের বয়স যখন মাত্র ১০ বছর তখন তার বাবা অস্ট্রেলিয়ার খনিতে চাকরি পান। ফলে বাবার সঙ্গে দেশ ছেড়ে আসেন তিনি। 

সেসময় শুধু আফ্রিকান ভাষা জানতেন লাবুশানে। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ইংরেজি শেখেন। আর শেখেন দুর্দান্ত ব্যাটিং। তার বাবা যদি অস্ট্রেলিয়ার খনিতে চাকরি না পেতেন, তা হলে হয়তো অস্ট্রেলিয়ার হয়ে খেলা হত না লাবুশানের। 

শুক্রবার সিডনি টেস্টে ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান। তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পন্টিং, শেন ওয়ার্নও। লাবুশানেকে নিয়ে পন্টিং বলছেন, ‘ভবিষ্যতে ক্যাপ্টেন হওয়ার মশলা আছে মার্নাসের মধ্যে।’ আর শেন ওয়ার্নের মন্তব্য, ‘১২ মাসে এতটা পরিবর্তন হতে পারে! অবিশ্বাস্য।’

ডেইলি-বাংলাদেশ/এএল/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!