ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

কবি দেবারতি মিত্র মারা গেছেন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৪, ১১ জানুয়ারি ২০২৪
কবি দেবারতি মিত্র মারা গেছেন
কবি দেবারতি মিত্র। ছবি: সংগৃহীত

আধুনিক বাংলা সাহিত্যের শক্তিশালী কবি দেবারতি মিত্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার ভোরে কলকাতার বাসভবনে তিনি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন দেবারতি। তার পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৭১ সালে দেবারতীর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই তার স্বতন্ত্র কবিতার ভাষা এবং বিষয় আলোচনায় আসে।

Advertisement

তার লেখায় আজীবন উঠে এসেছে নারী মনের গহীনের অনুভব। তার লেখা ‘আমার পুতুল’, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি কাব্যগ্রন্থে।

নিজের জীবন নিয়েও দেবারতি লিখেছেন এবং কবিতা বিষয়ক গদ্য। ‘জীবনের অন্যান্য ও কবিতা’ তার গদ্যগ্রন্থ। নিভৃতচারী দেবারতি এড়িয়ে চলতেন সভা-সমিতি। স্বামী মণীন্দ্র গুপ্তও ছিলেন খ্যাতনামা কবি। তিনি প্রয়াত হয়েছেন ২০১৮ সালে।

সাহিত্যে অবদানের জন্য দেবারতি মিত্র ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও  ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-এর মতো সম্মাননা পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!