ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

দুইজন শিক্ষিত মানুষ

মূলঃ খলিল জিবরান (Khalil Gibran), বই -The Madman
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২২:৪১, ৫ জানুয়ারি ২০২৪
দুইজন শিক্ষিত মানুষ
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

প্রাচীন শহর আফকারে দুইজন শিক্ষিত মানুষ বাস করতেন, যারা পরস্পরের শিক্ষাকে ঘৃণা ও তুচ্ছতাচ্ছিল্য করতেন। তাদের একজন ছিলেন নাস্তিক  ও অন্যজন আস্তিক।

একদিন দুজনের বাজারের মধ্যে দেখা হয়ে গেল, এবং তাদের অনুসারীদের সামনেই তারা ঈশ্বরের অস্তিত্ব ও অনস্তিত্ব নিয়ে বিবাদ ও তর্ক শুরু করলেন। কয়েকঘন্টা তর্কাতর্কির পর তারা নিজেদের পথে চলে গেলেন।

সেদিন বিকেলে নাস্তিক লোকটা মন্দিরে গেলেন এবং  বেদীর সামনে আপতিত হয়ে ঈশ্বরের কাছে তার অতীত কর্মকান্ডের জন্যে ক্ষমা প্রার্থনা করলেন।

Advertisement

এবং সেই একই সময়ে আস্তিক লোকটা তার সকল পবিত্র বইগুলো পুড়িয়ে ফেললেন। কারণ ইতিমধ্যেই তিনি একজন নাস্তিকে পরিণত হয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!