ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

অনন্ত জিজ্ঞাসা

মূলঃ কবি মাহমুদ দারবিশ, প্যালেস্টাইন (কবিতা-  'Earth Presses Against Us')
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৫:৪৯, ১০ অক্টোবর ২০২৩
অনন্ত জিজ্ঞাসা
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

“শেষ সীমান্ত পেরুবার পর আমরা কোথায় যাব?
শেষ আকাশ পেরুনোর পর পাখিরা কোথায় যায়?
বাতাসের মৃত্যুর পর গাছেরা কোথায় ঘুমায়?

লাল রঙের  কুয়াশা দিয়ে আমরা নিজেদের নাম লিখি!
স্তবগান শেষ করি নিজেদের মাংস দিয়ে।
এখানেই আমরা মারা যাব। এখানে, এই পথের শেষে।
এখানে অথবা সেখানে, আমাদের রক্ত জলপাই গাছের চারা রোপন করবে।” 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!