“পার্থিব সকল অনিশ্চয়তার মধ্যেও আমি নিশ্চিত যে ভঙ্গুরতার (fragility) সবচেয়ে ওপরের স্তরগুলোর নিচে অবস্থান করেও মানুষেরা সবসময় ভালো হতে ও ভালোবাসা পেতে চায়।
বাস্তবিক অর্থে তাদের অধিকাংশ নীতিবহির্ভূত কাজই ভালোবাসার পথে যাওয়ার হ্রস্বতর (shortcut) পথ...
আমাদের শুধু একটাই গল্প আছে। সেটা হলো-
আমাদের সকল উপন্যাসগুলো ও পদ্যমালা নির্মাণ করা হয়ে থাকে মানুষের সত্তাগুলোর ভালো (virtue) ও মন্দের (evil) মধ্যকার প্রতিযোগিতা নিয়ে।
এবং আমার কাছে মনে হয় মন্দকে অবিরামভাবে পুনর্জন্ম নিতে হয়, অথচ ভালোত্ব বা গুণ হয়ে থাকে অবিনশ্বর ও চিরস্থায়ী।
এবং এ কারণেই মন্দ বা খারাপের সবসময়েই একটা নবীন ও সতেজ মুখ থাকে এবং গুণের মতো পূজনীয় আর কিছু পৃথিবীতে নেই...
আমাদের আর কোনো গল্প নেই।
সুতরাং একজন মানুষ যে জীবনের সকল ধূলিকণা ও কুচিগুলোকে মুছে ফেলেছে, তার কাছে শুধু একটা মাত্র কঠিন ও পরিষ্কার প্রশ্ন থাকবে: আমার যাপিত জীবন কি ভালো ছিল, না-কি খারাপ ছিল? আমি কি ভালো কাজ করেছি; না-কি মন্দ কাজ করেছি?”
.png)