মূলঃ রাশিয়ান ঔপন্যাসিক ভ্লাদিমির নেবোকভ ( ১৯৬২ সনে তার দেওয়া বিবিসি সাক্ষাতকার হতে নেয়া)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৪:০৮, ২৩ আগস্ট ২০২৩
শেয়ার:
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
‘‘আমি কোনো ভাষায় চিন্তা করি না। আমি ছবি দিয়ে ভাবি। আমি বিশ্বাস করি না যে মানুষ চিন্তা করার সময়ে ভাষা ব্যবহার করে। চিন্তা করার সময়ে তারা মুখ নাড়ায় না। কেবল নির্দিষ্ট ধরণের অশিক্ষিত কিছু মানুষ পড়ার সময়ে বা রোমন্থন করার সময়ে ঠোঁট নাড়ায়।
মোটকথা, আমি ছবি দিয়ে চিন্তা করি। তবে কখনো সখনো কোনো ইংরেজি বা রাশিয়ান শব্দগুচ্ছ (phrase) আমার ব্রেনের ঢেউগুলো তৈরি করে থাকে। এর বাইরে আর কিছুই নেই।’’