[ শিল্প ও সাহিত্য ]
প্রবাহ
মূলঃ হারুকি মুরাকামি (উপন্যাস - উইন্ড-আপ বার্ড ক্রনিকল)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“শেষ পর্যন্ত নিয়মই পৃথিবীর সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এখানে ছায়া হলো ছায়া, আলো হলো আলো, পুরুষ হলো পুরুষ, নারী হলো নারী, আমি হলাম আমি এবং সে হলো সে। কিন্তু তুমি তো এই পৃথিবীর কেউ না, বালক। তুমি যে পৃথিবীর, সেটা ওপরে অথবা নিচে।”
“কোনটা বেশি ভালো?” আমি জিজ্ঞেস করলাম। “ওপরে, নাকি নীচে?”
“দুটোর কোনোটাই নয়,” সে বলল। “এটা ভালো বা মন্দের প্রশ্ন নয়। আসল কথা হলো স্রোত বা প্রবাহকে বাধা দেওয়া যাবে না। তোমাকে ওপরে যেতে হবে, যখন তোমার ওপরে যাবার দরকার হবে এবং তোমাকে নীচে নামতে হবে, যখন তোমার নীচে নামার দরকার হবে। যখন তোমার ওপরে যাওয়া দরকার, তখন তোমাকে সবচেয়ে উঁচু টাওয়ার খুঁজে বের করে সেটির চূড়ায় উঠতে হবে। যখন তোমার নিচে নামা দরকার, তখন তোমাকে খুঁজে বের করতে হবে সবচেয়ে গভীর কুয়া এবং তার তলদেশে তোমাকে নামতে হবে। যখন কোনো প্রবাহ থাকবে না, তখন তোমাকে নিশ্চল হয়ে থাকতে হবে। তুমি যদি প্রবাহে বাধার সৃষ্টি করো, তাহলে সবকিছুই শুকিয়ে যাবে। সবকিছু শুকিয়ে যাওয়ার অর্থ হলো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। যদি তুমি তোমার সত্তাকে পরিত্যাগ করতে পারো, তাহলেই কেবল সেখানে থাকতে পারবে।”
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!