ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদমদীঘিতে অপহৃত কলেজছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২৩ অক্টোবর ২০১৯
আদমদীঘিতে অপহৃত কলেজছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি থেকে অপহরণের এক মাস তিনদিন পর এক কলেজছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জ শহরের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাসেল আদমদীঘির চাঁপাপুর ইউপির মাতাপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ওই কলেজছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন রাসেল। এমনকি অনৈতিক প্রস্তাবও দিতেন। বিষয়টি রাসেলের পরিবারকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ১৯ সেপ্টেম্বর সকালে উপজেলার তেবারিয়া থেকে মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে অপহরণ করেন। এ ঘটনায় ১৩ অক্টোবর রাতে রাসেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

ওসি জালাল আরো জানান, মামলার পর প্রযুক্তির সহায়তায় রাসেলের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও রাসেলকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!