[ আন্তর্জাতিক ]
আবহাওয়ার খবর প্রচারে সাংবাদিকের ওপরই বজ্রপাত! (ভিডিও)
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমান সময়ে আবহাওয়ার খবর পেতে মানুষ মুখিয়ে থাকেন। আর মানুষের আগ্রহের কারণে সংবাদকর্মীরাও শত বিপত্তি পেরিয়ে আবহাওয়ার সংবাদ লাইভ সম্প্রচার করে থাকেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আবহাওয়ার সংবাদের লাইভ সম্প্রচারে বজ্রপাতের শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।
জানা গেছে, টর্নেডোতে বিধ্বস্ত অ্যারিজোনার ফোনিক্স থেকে লাইভ আপডেট দেয়ার সময় তার শরীরের খুব কাছেই বজ্রপাত ঘটে। বজ্রপাতের পর গোটা এলাকায় ঘটে বিদ্যুৎ বিপর্যয়। তবে অল্পের জন্য বেঁচে যান সেই সাংবাদিক।
.png)
সাধারণত যুদ্ধক্ষেত্র বা বিপদসংকুল পরিস্থিতিতে সাংবাদিকদের খবর সংগ্রহ করতে গিয়ে বিপদে পড়ার অভিজ্ঞতা হয়। তবে এমন খবর খুবই কম পাওয়া যায়।
ভিডিওটি এখানে দেখুন
ডেইলি বাংলাদেশ/জেডআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!