ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে জ্বর-সর্দিতে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৯ জুন ২০২০
হাজীগঞ্জে জ্বর-সর্দিতে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার স্বামী-স্ত্রীসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা জ্বর-সর্দিতে ভুগছিলেন।

হাজীগঞ্জ উপজেলায় জ্বর-সর্দি নিয়ে গত একমাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের মধ্যে দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

মঙ্গলবার মারা যাওয়ারা হলেন- উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউপির রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক, তার স্ত্রী শাহানারা বেগম,৩ নম্বর কালচোঁ ইউপির রাজাপুর গ্রামের সুনিল চন্দ্র দেবনাথ, পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম ও খাটরা বিলওয়াই’র সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী। তাদের মধ্যে সাগর কাজী ঢাকায় মারা যায়। সাগর কাজী মঙ্গলবার সকালে ঢাকার বাসায় মারা যান। তিনি ঢাকার ওয়াইজঘাট এলাকায় ফলের ব্যবসা করতেন।

৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, সকাল ৭টায় রামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন মল্লিক মারা যান। স্বামীর মৃত্যুর ১০ ঘণ্টা পর স্ত্রী শাহানারা বেগম বিকেল ৫টায় মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।

হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া জানান, মৃতদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি ইসলামিক ফাউন্ডেশন এবং হাসপাতালের স্যানিটারি অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য তাদের পর্যাপ্ত পিপিই বরাদ্দ আছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!