ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হাজারের হাতছানিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২০
হাজারের হাতছানিতে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’য় স্পালের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ম্যাচটির আগে অনন্য এক মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ ম্যাচে মাঠে নামলেই সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ১ হাজার ম্যাচ খেলার এলিট ক্লাবে নাম লেখাবেন তিনি।

প্রায় ১৮ বছর আগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে পা রাখেন রোনালদো। দীর্ঘ দুই দশকের পথচলায় এরপর ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগার পর বর্তমানে মাঠ মাতাচ্ছেন ইতালির সিরি আ’য়। এছাড়া জাতীয় দলের হয়েও খেলে যাচ্ছেন গোলমেশিন সিআর সেভেন।

ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৩৫ ম্যাচ খেলেছেন রোনালদো। এর মাঝে স্পোর্টিং লিসবনের জার্সি গায়ে খেলেছেন ৩৩টি ম্যাচ। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ছয় বছরে খেলেন ২৯২টি ম্যাচ। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮টি ম্যাচ খেলা এই ফুটবলার জুভেন্টাসের হয়ে নেমেছেন ৭২টি ম্যাচে। 

এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে ১৬৪ ম্যাচে মাঠে নেমেছেন পর্তুগীজ ফরোয়ার্ড। দীর্ঘ এই ক্যারিয়ারে নামের পাশে যোগ করেছেন ৭২৪টি গোল।

এই তালিকায় প্রথম নাম লিখিয়েছিলেন ইংলিশ গোলকিপার পিটার শেলটন। এছাড়া ইকার ক্যাসিয়াস, পাওলো মালদিনি, জিয়ানলুইজি বুফন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, রবার্তো কার্লোস, রায়ান গিগসরাও ছুঁয়েছেন হাজার ম্যাচের মাইলফলক। শনিবার তাদের সঙ্গী হতে পারলে ৩০তম ফুটবলার হিসেবে নাম লেখাবেন রোনালদো।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!