ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

হলিউডের সেলিব্রেটিদের পিছনে ফেললেন নেহা, যুক্ত হলো নয়া পালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ৮ মে ২০২০
হলিউডের সেলিব্রেটিদের পিছনে ফেললেন নেহা, যুক্ত হলো নয়া পালক
ছবি: নেহা কক্কর

সেলেনা গোমেজ, নিকি মিনাজ-দের মতো হলিউড স্টারদের পিছনে ফেলে দিয়ে ইউটিউবে প্রথম সারিতে উঠে এল বলিউড গায়িকা নেহা কক্করের নাম। ইউটিউবে কার্ডি বি-র পরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নেহা কক্করকে। যার কারণে ২০১৯ সালে যে ১০জন টপ মহিলা ইউটিউবার রয়েছেন, তার মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেহার নাম। প্রথমে রয়েছেন কার্ডি বি।

২০১৯ সালে ইউটিউবে কার্ডি বি-র রয়েছে ৪.৮ বিলিয়ন ভিউস। নেহার রয়ছে ৪.৫ বিলিয়ন ভিউস। নেহার পরে রয়েছে ক্যারোল জি। ২০১৯ সালে ইউটিউবে ক্যারোল জি-এর ভিউস হয়েছে ৪.২। ফলে হলিউডের তাবড় সেলেবদের সরিয়ে দিয়ে কার্ডি বি-র পর অর্থাৎ দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেহা কক্করের নাম। ফলে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নেহা কক্করের ভক্তরা।

এদিকে নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউড। যদিও জনপ্রিয় রিয়েলিটি শো শেষ হওয়ার পর আদিত্য স্পষ্ট জানান, তিনি এবং নেহা একে অপরের ভাল বন্ধু। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া অন্য কিছু নেই। 

তবে বলিউডে  গানের জগতে তারা শাহরুখ-কাজলের জুটির মতো। ফলে অনস্ক্রিনে তাদের রোমান্স, খুনসুটি সব সময়ই চলবে বলে স্পষ্ট জানান আদিত্য নারায়ণ।

এদিকে হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর নেহা বর্তমানে কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের অন্ত নেই। তবে হিমাংশের সঙ্গে বিচ্ছেদের পর নেহা বর্তমানে একাই রয়েছেন বলে বারে বারে ইঙ্গিত দেন বলিউডের জনপ্রিয় গায়িকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!