ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে মিয়ানমারের ১৬ জেলে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৬, ২৯ নভেম্বর ২০১৯
সেন্টমার্টিনে মিয়ানমারের ১৬ জেলে আটক
ফাইল ছবি

বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিন অংশে মাছ ধরার দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার ভোরে সেন্টমার্টিনের ৫৬ নটিকেল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতর থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম। তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় দুটি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!