ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিংড়ায় দোকান ভাড়া নেবেন না মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২৮ মার্চ ২০২০
সিংড়ায় দোকান ভাড়া নেবেন না মেয়র
পৌরসভার আওতায় দোকান (ছবি: ডেইলি বাংলাদেশ)

নাটোরের সিংড়া পৌরসভার আওতায় বাসস্ট্যান্ডে নির্মিত দোকানগুলোর চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

একইসঙ্গে থানার মোড়ে অবস্থিত কয়েকটি দোকানের ভাড়াও মওকুফ করা হয়। এছাড়া নিজ বাসভবনের চার ভাড়াটিয়ার ভাড়া নেবেন না বলে জানিয়েছেন মেয়র জান্নাতুল।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে এ উদ্যোগ নিয়েছি। সমাজের বিত্তবানরা নিজ জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!